হামজাকে হুমকি মনে করছে সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ মার্চ ২০২৬, ০১:৩৭আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৬:৪১

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।  স্বাগতিকদের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে  ম্যাচটি।

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দুই দলই এখন শেষটা ভালো করার অপেক্ষায়।

সিঙ্গাপুর কোচ মনে করছেন হামজা চৌধুরী জয়ের পথে বড় বাধা।

কোচ গেভিন সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে বলেছেন, “প্রথমত আমি ছেলেদের কথা ভাবি এবং আমি মনে করি, তারা আগামীকাল কিছু অর্জনের জন্য নিজেদের মেলে ধরতে মনোযোগী আছে। যদিও আমরা বাছাই পেরিয়েছি; কিন্তু আমাদের লক্ষ্য এই উইন্ডো কাজে লাগানো, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া।”

হামজা চৌধুরীকে নিয়ে কোচের কথা, “আমি মনে করি না হামজাকে নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে। আমার মনে হয় অধিকাংশ মানুষ তাকে চিনে এবং আমার মনে হয়, ইতোমধ্যে তাকে নিয়ে অনেক কথাও হয়েছে। সে ভালো খেলোয়াড়। খুবই উঁচু স্তরে খেলে এবং নিশ্চিতভাবে সে আগামীকাল আমাদের জন্য হুমকি হবে। সম্মিলিতভাবে নিজেদের সেরাটা দিয়ে আমরা তাকে এবং বাংলাদেশকে থামানোর চেষ্টা করবো।”

চলতি বাছাইয়ে তিন জয়ের তিনটিই সিঙ্গাপুর পেয়েছে প্রতিপক্ষের মাঠে। পাঁচ ম্যাচের অজেয় যাত্রায় দুটি ড্র তারা করেছে ঘরের মাঠে। বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশও হারেনি; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে কাবরেরার দল।

সিঙ্গাপুর কোচ অবশ্য পরিসংখ্যানের চেয়ে মাঠে লড়াইয়ে মনোযোগী। বলেন, “বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাবলে সেটা আমাদের খেলার প্রভাব ফেলতে পারে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এগিয়ে যাওয়া, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া। আমাদের কাজ, যে ব্র্যান্ডের ফুটবল আমরা খেলি, সেটা মেলে ধরা, যাতে সবাই উপভোগ করতে পারেন। তবে আবারও বলছি, বাংলাদেশ ভালো দল। প্রতিপক্ষের জন্য তারা ভালো প্রস্তুতি নেয় এবং এটা আপনারা জানেন।”

/টিএ/এম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী