রোমানিয়া নয়, ভুটানের ক্লাবে বাংলাদেশের তারিক কাজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭

বেতন না পেয়ে গত বছরের ১৮ অক্টোবর বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তারিক কাজী। সে সময় দলবদল রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের সঙ্গে আলোচনা হচ্ছিল বলে খবর বেরোয়। তবে তা সত্যি হয়নি। অবশেষে দীর্ঘদিন পর হলেও ক্লাব পেলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী। যোগ দিয়েছেন ভুটানের পারো এফসিতে।

পারো এফসি তাদের ফেসবুক পেজে তারিক কাজীর অনুশীলনের প্রথম দিনের ছবি প্রকাশ করেছে।

পারো এফসিতে তাদের সামাজিকমাধ্যমের অফিসিয়াল পেজে লিখেছে, ফিনল্যান্ড থেকে পারোর দুর্গে— তারিক কাজী এখন আমাদের মাঝে। অভিজ্ঞতা, শৃঙ্খলা আর নেতৃত্বের মিশেলে গড়া এক অদম্য ডিফেন্ডার। ২০২৬ মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে তিনি নিয়ে এসেছেন আন্তর্জাতিক মানের দক্ষতা। মাঠে নিজের শান্ত মেজাজ, বহুমুখী খেলার ধরন এবং নির্ভীক রক্ষণের জন্য পরিচিত তারিক এখানে এসেছেন দলের মান বাড়াতে, রক্ষণভাগকে এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করতে এবং পারো এফসির সমর্থকদের বড় কিছু অর্জনের স্বপ্ন দেখাতে।

পারো এফসি আরও লেখে, ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন এবং অত্যন্ত গর্বের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। এবারের যাত্রা আরও বড়। লক্ষ্য আরও আকাশচুম্বী। পারো এফসি পরিবারে তোমাকে স্বাগতম, তারিক।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি