বিশ্বকাপে ঘানার ডাগ আউটে থাকছেন রোনালদোদের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৪:০৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২২

কার্লোস কুইরোজের আগেও বিশ্বকাপ অভিজ্ঞতা রয়েছে। এবার আফ্রিকার ঘানাকে নিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে দেখা যাবে ৭৩ বছর বয়সী কোচকে।

বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। তার আগেই নতুন হেড কোচ পেলো ঘানা। অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ব্ল্যাক স্টারসে’র দায়িত্ব। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

কুইরোজ সবশেষ ওমান জাতীয় দলের দায়িত্বে ছিলেন। দেশটি ২০২৬ সালে বিশ্বকাপে যেতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব ছেড়ে দেন।

এবার ঘানার হয়ে বিশ্বকাপে ফেরায় এ নিয়ে টানা পাঁচটি বিশ্বকাপে ডাগআউটে দেখা যাবে কুইরোজকে। ২০১০ সালে পর্তুগালের হয়ে কোচ হিসেবে বিশ্বকাপ অভিষেক হয়েছিল কুইরোজের। সেবার তার কোচিংয়ে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এবার ঘানাকে নিয়ে নতুন চ্যালেন্জ।

/টিএ/আরকে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি