পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৬, ২০:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২০:১৫

পাইওনিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছে আরামবাগ ফুটবল একাডেমি। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরামবাগ ২-০ গোলে গাজীপুর সিটি ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জয় করে। পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন আরামবাগ

প্রথমার্ধে তেমন কোনও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনও দলই। ২৩ মিনিটে আরামবাগের ফাহিম গাজীপুর সিটির গোলরক্ষককে একা পেয়েও বল তার হাতে তুলে দেন। ৩৭ মিনিটে গাজীপুর সিটির মেহদী হাসান বা প্রান্ত দিয়ে প্রবেশ করে ছোট বক্সের ওপর থেকে বল বাইরে মারেন।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটে গোল খরা ভাঙে আরামবাগ। মিডফিল্ডার আরিফের থ্রু পাসে বক্সের মাঝামাঝি থেকে মাটি কামড়ানো শটে গোল করেন অধিনায়ক মিঠু।

গোল হজম করার পর মরিয়া হয়ে আক্রমণ চালায় গাজীপুর সিটি। ৫২ মিনিটে মেহদী হাসানের বা পায়ের শট আরামবাগের গোলরক্ষক ইমনকে পরাস্ত করলেও ক্রসপিসে লেগে ফিরে আসে।

খেলার ৭০ মিনিটে জয় নিশ্চিত করেন আরামবাগের উইঙ্গার ফহিম। মাঝমাঠ থেকে রাজীবের থ্রু পাস নিয়ে মিডফিল্ডার আরিফ ভেদ করেন গাজীপুর একাডেমি ডিফেন্স। মাপা স্কয়ার পাস দেন ফাহিমকে। ছোট বক্সের ওপর থেকে ঠান্ডা মাথায় ফাহিম বল জালে জড়ান।  পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন আরামবাগ
খেলার শেষ দিকে আবারও গোলপোস্ট বাঁধা হয়ে দাঁড়ায় গাজীপুরের সামনে। এবার মেহদী হাসানের ক্রসে অধিনায়ক সুজনের হেড সাইড পোস্টে লাগলে আবারও হতাশায় ডুবে গাজীপুর। ম্যাচ শেষে হাজার হাজার আরামবাগ সমর্থক মাঠে ঢুকে নিজেদের দলকে অভিনন্দন জানান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। চ্যাম্পিয়নরা পায় একলাখ টাকার প্রাইজমানি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের