থাইল্যান্ড গেলেন বাটলার-ঋতুপর্ণারা, ভিসা জটিলতায় অপেক্ষায় ৯

বাংলা ট্রিবিউনরিপোর্ট
০৭ মে ২০২৬, ১৬:১০আপডেট : ০৭ মে ২০২৬, ১৬:১১

ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ২৫ মে থেকে শুরু হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী প্রতিযোগিতার সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে স্থানীয় দলের বিপক্ষে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। আজ বৃহস্পতিবার (৭ মে) ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন পিটার বাটলার ও ঋতুপর্ণাসহ ২২ জন। তবে রুপনা চাকমা ও মিলি আক্তারসহ ৯ জন এখনও ভিসা পাননি।

এ প্রসঙ্গে জাতীয় নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভিসা জটিলতায় ৯ ফুটবলার ও কোচিং স্টাফ ব্যাংককে যেতে পারেননি। আশা করছি, তারা আজ ভিসা পাবেন। সে ক্ষেত্রে শুক্রবার রওনা দেবেন।’

সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ খেলা শুরু করবে ২৯ মে মালদ্বীপ ম্যাচ দিয়ে। যাদের বিপক্ষে এ পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতেই জয়ী বাংলাদেশ। লাল সবুজ দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমরা এমন পরিস্থিতি চাই না, যেখানে এমন দলের বিপক্ষে খেলবো, যারা আমাদের পরীক্ষা নেবে না। আমি মালদ্বীপের বিপক্ষে এবং থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেওয়ার চেষ্টা করবো। আমরা ৪৫ মিনিট করে দুটি আলাদা দল নিয়ে খেলবো এবং তারপর মালদ্বীপ ম্যাচের জন্য একটি শুরুর একাদশ চূড়ান্ত করবো।’

ভারতে আক্রমনাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ। বাটলার বলেছেন, ‘আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে, আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সঙ্গে তাদের দক্ষতা মেলে ধরুক।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ