শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট হামের দিকে তাকিয়ে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ১৩:২১আপডেট : ১০ মে ২০২৬, ১৩:২১

ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও জমিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে শীর্ষে ওঠার আশা টিকিয়ে রাখতে এখন পেপ গার্দিওলার চোখ ওয়েস্ট হামের দিকে। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিটি কোচের কণ্ঠে শোনা গেলো, ‘কাম অন ইউ আয়রনস!’ বোঝাই যাচ্ছে আর্সেনালকে হারাতে ওয়েস্ট হামের আনুকূল্য প্রার্থনা করছেন সিটি কোচ। 

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে জেরেমি ডোকু, অ্যার্লিং হাল্যান্ড ও ওমর মারমুশের গোলে জয় পায় সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে দুই পয়েন্টে এনেছ গার্দিওলার দল।

রবিবার ওয়েস্ট হামের মাঠে খেলতে নামবে আর্সেনাল। তাই দলটির কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন গার্দিওলা। যাতে গানাররা পয়েন্ট হারায়!

সংবাদ সম্মেলন শেষে ওয়েস্ট হাম সমর্থকদের স্টাইলে দুই হাত বুকের ওপর ক্রস করে গার্দিওলা বলেছেন, ‘কাম অন ইউ আয়রনস।’

এর আগে শিরোপা লড়াই নিয়ে প্রশ্নের জবাবে সিটি কোচ বলেন, ‘আমরা এমন একটি দলের সঙ্গে লড়ছি, যারা কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং পুরো মৌসুমজুড়েই লিগের শীর্ষে ছিল।’

তার পরেই তার কথা, ‘এখন আর কোনও কিছু আমাদের হাতে নেই। ওদের পয়েন্ট হারানোর ওপরই নির্ভর করছে। তবে আমি এটা উপভোগ করছি। আবারও শিরোপা লড়াইয়ে থাকতে পারাটা দারুণ লাগছে।’

ব্রেন্টফোর্ডকে হারানোর পরও সিটির সামনে কঠিন সূচি অপেক্ষা করছে। তাদের খেলতে হবে ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। অন্যদিকে আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্ট হাম, বার্নলি ও প্যালেস।

/এফআইআর/
সম্পর্কিত
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের
প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ: কবে, কখন কোন ম্যাচ?
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
সর্বশেষ খবর
এক সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, একমত হয়েছে যেসব বিষয়ে
এক সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, একমত হয়েছে যেসব বিষয়ে
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে