নেইমারকে পেতে যুদ্ধ!

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৩:০০আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৪:৪০

নেইমারকে পেতে যুদ্ধ! নেইমারকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে তার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জাতীয় দল ব্রাজিল। আসন্ন কোপা আমেরিকা ও রিও অলিম্পিকে নেইমারকে খেলতে দিতে চাচ্ছে না বার্সেলোনা। উল্টো দিকে দুটি টুর্নামেন্টে তাকে পেতে বার্সাকে চিঠি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
গত শুক্রবার বার্সেলোনা চেয়ারম্যান জোসেফ মারিয়া বার্তেমিউ এক চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, তারা একটি টুর্নামেন্টের জন্য ছাড়তে পারে নেইমারকে। কারণ অলিম্পিক টুর্নামেন্ট ফিফা অনুমোদিত নয়। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে দুটি টুর্নামেন্টে নেইমারকে পেতে সব চেষ্টাই করবে তারা।
ইতোমধ্যেই নেইমার জানিয়েছেন দুটি টুর্নামেন্টেই খেলতে রাজি আছেন।
উল্লেখ্য, ব্রাজিল এখনও পর্যন্ত অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিততে পারেনি। কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে জুনে আর রিও অলিম্পিক আগস্টে। 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি