আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ 

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ১৩:৩৭ আপডেট : ১৪ মে ২০২৬, ১৩:৩৭

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও শিরোপার আশা টিকে রয়েছে ম্যানচেস্টার সিটির। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানোর পর টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। দুই দলের ম্যাচ বাকি দুটি। এখন আর্সেনাল পয়েন্ট হারালেই কপাল খুলে যাবে সিটিজেনদের। সিটি কোচ পেপ গার্দিওলাও সেদিকে তাকিয়ে আছেন। 

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ফিল ফোডেনের পাস থেকে গোল করেন আন্তোয়ান সেমেনিও ও ওমর মারমুশ। শেষ দিকে সাভিনহোর গোল সিটির জয় নিশ্চিত করে। তাতে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখনও টিকে আছে দলটির। 

তবে আপাতত এখন সিটির লক্ষ্য শনিবারের এফএ কাপ ফাইনাল, যেখানে ওয়েম্বলিতে চেলসির মুখোমুখি হবে তারা। গার্দিওলা বলেছেন, ‘পরের লিগ ম্যাচ পর্যন্ত আমাদের লড়াইয়ে টিকে থাকতে হবে, যেটি বোর্নমাউথের বিপক্ষে। এখন পুরো মনোযোগ এফএ কাপ ফাইনালে।’

তবে শিরোপার ভাগ্য যে পুরোপুরি আর্সেনালের হাতে, সেটিও স্বীকার করেছেন সিটি কোচ। ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার অপেক্ষায় আছে গানাররা।

আগামী সোমবার অবনমিত বার্নলিকে হারাতে পারলে আর্সেনাল আরও একধাপ এগিয়ে যাবে। তখন শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পরদিন চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়ে থাকা বোর্নমাউথকে হারাতেই হবে সিটিকে। গার্দিওলার ভাষ্য, ‘সবকিছু তাদের (আর্সেনাল) ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুই ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু বলার থাকবে না। আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি, যদি কোথাও সুযোগ আসে। শেষ দুই ম্যাচই কঠিন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের