এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মে ২০২৬, ১৬:৪১আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:৪১

অ্যাক্সেনটেক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রবি আজিয়াটা। তারা ফাইনালে টাইব্রেকারে ডিএইচএলকে হারিয়েছে। এবারের দ্বিতীয় আসরে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।

দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্লেট ফাইনাল, যেখানে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।  নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়, যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য এবং শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক। পরবর্তীতে ম্যাচটি গড়ায় নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে, যেখানে জয় নিশ্চিত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্লেট শিরোপা পায়। তুর্য নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

এরপর হয় কাপ ফাইনাল। যেখানে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ।  নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি আজিয়াটা পিএলসি। রবির শাকিব নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ। ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 

অন্যদিকে, একই দলের সৈকত জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। এছাড়াও রবির গোলরক্ষক মুসাব্বির সেরা গোলরক্ষক নির্বাচিত হন।  লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ফেয়ার প্লে ট্রফি। টুর্নামেন্টজুড়ে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ফেয়ার প্লে ট্রফি।

ফাইনাল ম্যাচ শেষে এম এইচ এম ফাইরোজ, পরিচালক- এফআইসিসিআই ও টিআইএম নুরুল কবির, নির্বাহী পরিচালক-এফআইসিসিআইসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
বেবিচক ও রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি
সর্বশেষ খবর
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে