বার্সার হারে জমে উঠলো শিরোপা লড়াই

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ০২:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০২:৪৭

বার্সার হারে জমে উঠলো শিরোপা লড়াই পুঁচকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের মাঠে নামলেই যেন খেই হারিয়ে ফেলে তারকাসমৃদ্ধ বার্সেলোনা। ২০০৭ সালে সর্বশেষ সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরে বার্সা।
সব মিলিয়ে সোসিয়েদাদের মাঠে সর্বশেষ ছয়টি ম্যাচেই জয়ের মুখ দেখেনি বার্সা। শনিবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। এদিন লা লিগার ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল।

লিগে বার্সেলোনার টানা দুই হারের সুযোগে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লুইস এনরিকের দলের চেয়ে অ্যাটলেটিকো ৩ ও রিয়াল ৪ পয়েন্টে পিছিয়ে। হাতে আছে আরও ছয়টি ম্যাচ।

এদিন নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যায় সোসিয়েদাদ। ডান দিক থেকে আসা ক্রসে লাফিয়ে উঠে হেড করে ক্লাওদিও ব্রাভোর নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান টিনএজার মিকেল ওইয়ারসাবাল। ম্যাচের বাকি সময় আপ্রাণ চেষ্টা করেও সোসিয়েদাদের রক্ষণ ভাঙতে পারেননি মেসি-নেইমাররা।

সান সেবাস্তিয়ানে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারল মেসিরা। সোসিয়েদাদের মাঠে বার্সেলোনা সবশেষ জয় পায় ২০০৭ সালের মে মাসে সাবেক কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে।

এ হারে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। শনিবার আগের ম্যাচে এসপানিওলকে ৩-১ ব্যবধান হারিয়েছে অ্যাটলেটিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পেছনেই আছে দিয়েগো সিমেওনের দল। শনিবার অন্য ম্যাচে এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান