অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিচ্ছে ইরান 

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৬, ১১:১৫ আপডেট : ২৪ মে ২০২৬, ১১:১৫

বিশ্বকাপে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের টাকসনে থাকার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে সেই ক্যাম্প এবার মেক্সিকোতে সরিয়ে নিচ্ছে ইরান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনেরর পর অনুশীলন ক্যাম্প অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে নিচ্ছে তারা।  শনিবার দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, টুর্নামেন্ট চলাকালে ইরান দল এখন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর তিজুয়ানায় অবস্থান করবে।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ তাদের টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমরা তিজুয়ানায় অবস্থান করবো, যা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।’

তাজ আরও যোগ করেন যে, এই পরিবর্তনে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভিসা সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে এবং দলটি ‘ইরান এয়ার’-এর মাধ্যমে সরাসরি মেক্সিকোতে উড়ে যেতে পারবে।

গ্রুপ জি-তে ইরান ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে তাদের প্রথম দুটি গ্রুপ ম্যাচ খেলবে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।

তাজ এ প্রসঙ্গে বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস আমাদের ম্যাচের ভেন্যু এবং আমাদের বেস ক্যাম্পের মধ্যকার মোট দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের।’ তিনি আরও উল্লেখ করেন যে, অ্যারিজোনায় দলের পূর্বপরিকল্পিত ক্যাম্পের তুলনায় তিজুয়ানা তাদের ম্যাচের ভেন্যুগুলোর বেশি কাছাকাছি।

এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সাম্প্রতিক যুদ্ধ অবস্থায় এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনকি তারা তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার অনুরোধও করেছিল।

ইরানি কর্মকর্তারা এই মাসের শুরুতে জানিয়েছিলেন যে, টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও তাদের খেলোয়াড় এবং কর্মীরা এখনও মার্কিন ভিসা পাননি। তারা প্রাক-টুর্নামেন্ট প্রশিক্ষণের জন্য তুরস্কে অবস্থানের সময় ভিসার আবেদন শুরু করেছিলেন। তাজ জানান, ভিসা, নিরাপত্তা এবং ইরানি প্রতিনিধি দলের সাথে সম্মানজনক আচরণের বিষয়ে ফিফার কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
সর্বশেষ খবর
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও