ক্লিভল্যান্ডে যাচ্ছে ব্রাজিল, দলে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক 
০৫ জুন ২০২৬, ১৫:১০আপডেট : ০৫ জুন ২০২৬, ১৫:১০

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার (৭ জুন) ভোর ৪টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে খেলবে সেলেসাওরা। তবে ম্যাচ ভেন্যু ক্লিভল্যান্ডে দলের সঙ্গে যাচ্ছেন না তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, পায়ের মাংসপেশির চোটের নিবিড় চিকিৎসা চলায় নিউ জার্সিতেই থাকবেন নেইমার। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, “দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং তার শারীরিক পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।”

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে মাঝারি ধরনের আঘাত, যেখানে পেশির কিছু অংশ ছিঁড়ে যায়। এ কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই নেইমারকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল দল।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
‘এই ক্ষত সারতে সময় লাগবে’, নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?
সর্বশেষ খবর
আইনের নামে নিপীড়ন নয়, বলপ্রয়োগ হবে বৈধ ও পরিমিত: তথ্য উপদেষ্টা
আইনের নামে নিপীড়ন নয়, বলপ্রয়োগ হবে বৈধ ও পরিমিত: তথ্য উপদেষ্টা
ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা
ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত