নেইমারকে নিয়ে মিললো আশার খবর

স্পোর্টস ডেস্ক 
০৯ জুন ২০২৬, ১০:৪৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৫৪

নেইমার কবে সুস্থ হবেন- এ নিয়ে সমর্থকদের উৎকণ্ঠা কম নয়। তবে আশার খবর মিলেছে। পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন দলের অন্যতম ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার রাতে নিশ্চিত করেছে, নেইমারের চোটের জায়গায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। 

গত ২৮ মে স্ক্যান রিপোর্টে নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য মিলেছিল। তখন ধারণা করা হয়েছিল, বিশ্বকাপ শুরুর আগে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই তারকাকে। তবে সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তার আরও একটি স্ক্যান করার পর ইতিবাচক রিপোর্ট পেয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবে।‘

স্ক্যান রিপোর্টে পজিটিভ আসায় নেইমার দ্রত অনুশীলনে ফিরে মরক্কোর বিপক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। এর আগে চোটের কারণে ব্রাজিলের খেলা গত দুটি প্রস্তুতি ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়াই পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ ব্যবধানে হারায় সেলেসাওরা।

ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সংস্করণের পর এই তারকার সামনে এবার চতুর্থ বিশ্বকাপ রাঙানোর সুযোগ। আগের তিনবার বিশ্বকাপে অংশ নিয়ে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কো ছাড়াও সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটু পরই যা জানা যাবে
ওলিসের হ্যাট্রটিকে ফ্রান্সের বড় জয়, জিতেছে নেদারল্যান্ডসও
বিশ্বকাপের দায়িত্বে থাকা সোমালি রেফারিকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কমতে পারে কম্পিউটার ও মোবাইলের দাম 
কমতে পারে কম্পিউটার ও মোবাইলের দাম 
বাজেটের পর কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম 
বাজেটের পর কমতে পারে স্বর্ণালঙ্কারের দাম 
কেন সরকারি চাকরিজীবীদের পে-স্কেল প্রয়োজন? 
কেন সরকারি চাকরিজীবীদের পে-স্কেল প্রয়োজন? 
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটু পরই যা জানা যাবে
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটু পরই যা জানা যাবে
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু