বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুপুরে যা জানা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১১:৫৬আপডেট : ০৯ জুন ২০২৬, ১৩:১৩

বিশ্বকাপ ফুটবল সরকারি সম্প্রচার করবে বিটিভি। পাশাপাশি সময় টিভি ও টি স্পোর্টস।  এছাড়া ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে এই ক্রীড়া মহাযজ্ঞ৷ এনিয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ দুপুর আড়াইটায় ব্রিফিং হবে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বার্তায় তথ্য মন্ত্রী জানিয়েছেন, ‘অত‍্যান্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন‍্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে।’

এরপরই মন্ত্রী বলেছেন,‘আমি চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে আছি। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত‍্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি, কোন পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো। সকলকে আবারও ধন্যবাদ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ওলিসের হ্যাট্রটিকে ফ্রান্সের বড় জয়, জিতেছে নেদারল্যান্ডসও
বিশ্বকাপের দায়িত্বে থাকা সোমালি রেফারিকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
নেইমারকে নিয়ে মিললো আশার খবর
সর্বশেষ খবর
বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় দুইজন আটক
বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় দুইজন আটক
অনার্স কোর্স থেকে বাংলা-ইতিহাস-দর্শন বাদ, মন্ত্রণালয় বলছে খবরটি সঠিক নয় 
অনার্স কোর্স থেকে বাংলা-ইতিহাস-দর্শন বাদ, মন্ত্রণালয় বলছে খবরটি সঠিক নয় 
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম