রোনালদোর সুযোগ নষ্টের ম্যাচেও জিতলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৬, ১১:৩৪আপডেট : ১১ জুন ২০২৬, ১১:৩৪

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি গোল না পেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। বুধবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল।

ম্যাচের ২৪ মিনিটে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতির আগে নাইজেরিয়াকে সমতায় ফেরান আকোর অ্যাডামস। 

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।

৪১ বছর বয়সী রোনালদো এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। তবে তার ফর্ম পর্তুগালের শক্তিশালী দলটির স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে পর্তুগাল দলের। তার পর ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

 

/এফআইআর/
সম্পর্কিত
৫২ বছর পর বিশ্বকাপে ফিরেও বিপাকে হাইতি, জার্সি বদলাতে বললো ফিফা
অনন্য এবারের বিশ্বকাপ 
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে? 
সর্বশেষ খবর
৫৫ বছরের বাজেটযাত্রা, যুদ্ধকালীন অর্থনীতি থেকে ৯ লাখ কোটির বাংলাদেশ 
তাজউদ্দীন থেকে আমির খসরু ৫৫ বছরের বাজেটযাত্রা, যুদ্ধকালীন অর্থনীতি থেকে ৯ লাখ কোটির বাংলাদেশ 
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
পানের হাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ
পানের হাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ