চার বছরের অপেক্ষার অবসান। কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ, স্বপ্ন আর উন্মাদনাকে সঙ্গে নিয়ে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর।
উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।
আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।








