মেসিকে রুখে দিতে চায় রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ০৭:৩৬আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৪৮

আর্জেন্টিনার বিপক্ষে  ম্যাচ শুরুর আগেই মাঠের উত্তেজনা বাড়িয়ে দিলেন অস্ট্রিয়ার গোলকিপার

সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের অধিনায়ক  লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রিয়ার ৩০ বছর বয়সী গোলকিপার শ্লাগারকে। জবাবে কোনও লুকোছাপা না করে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি নিজের পছন্দের কথা অকপটে স্বীকার করেন তিনি,'মূলত, আমি একটু বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো ঘরানার ভক্ত। 

তবে তাৎক্ষণিকভাবে মেসির প্রতি তার শ্রদ্ধা ও মুগ্ধতার কথা স্পষ্ট করে দেন। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, মেসির মুখোমুখি হওয়াটা একটি বিশেষ চ্যালেঞ্জ,'

'তিনি (মেসি) এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরে অবিশ্বাস্য রকমের উচ্চ স্তরে পারফর্ম করে আসছেন। তার বিরুদ্ধে কোনও কিছু বলা বা বলার চেষ্টা করাটাও হবে ধৃষ্টতা।'

রেড বুল সালজবার্গের এই গোলকিপার আরও যোগ করেন, 'মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি পুরো দলেই ফুটে ওঠে। তিনি যখন মাঠে থাকেন, তখন যে আবহ তৈরি করেন এবং সতীর্থদের মাঝে যে শক্তি সঞ্চার করেন তা সত্যিই দারুণ। এই কারণেই আমি ম্যাচটি খেলার জন্য ভীষণ উন্মুখ হয়ে আছি এবং তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব।'

বিশ্বকাপের 'জে' গ্রুপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠে নামছে।

/টিএ/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
মেসির বিদায়ের পর কঠিন বাস্তবতার সামনে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?