রাত ১১টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ১৯:৫৮ আপডেট : ২২ জুন ২০২৬, ২০:২৭

আজ সোমবার রাত ১১টায় ডালাসে বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপেও দেখা যাবে ম্যাচটি। 

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া খুব বেশি পরিচিত প্রতিপক্ষ নয়। দুই দল এর আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে। দুটিই ছিল প্রীতি ম্যাচ। তবে সেই দুই সাক্ষাতের একটি আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। 

প্রথমবার দুই দলের দেখা হয়েছিল ১৯৮০ সালে ভিয়েনার প্রাটার স্টেডিয়ামে। সেবার তরুণ ম্যারাডোনা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন। তার হ্যাটট্রিকে আর্জেন্টিনা ৫-১ গোলের বড় জয় পায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই ছিল ম্যারাডোনার একমাত্র হ্যাটট্রিক। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেছিলেন সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো জাসিন্তো লুকে।

এক দশক পর ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে নামার আগে প্রস্তুতি হিসেবে আবারও ভিয়েনায় মুখোমুখি হয় দুই দল। আর্নস্ট হাপেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

আজকের ম্যাচটি হবে দুই দলের তৃতীয় সাক্ষাৎ। তবে ফিফার কোনও টুর্নামেন্টে এই প্রথম মাঠে নামছে তারা। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
সবার ওপরে কেইন, মেসি-এমবাপ্পেরা কত নম্বরে?
ব্যালন ডি’অর মঞ্চে কেন ছিলেন না মেসি, সামনে এলো যে কারণ
সর্বশেষ খবর
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো