গোলের পর সাইডলাইনে মেসির হাই-ফাইভ, কাঁপছেন সেই সাংবাদিক

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ০৩:৩৪আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৩৪

ডালাস স্টেডিয়ামে লিওনেল মেসির গোল উদযাপনে ব্যতিক্রমী এক মুহূর্তের সাক্ষী হলেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক জোকুইন ব্রুনো। দ্বিতীয় গোলের পর সাইডলাইনে এসে মেসি তার সঙ্গে হাই-ফাইভ করেন—যা তার জন্য হয়ে ওঠে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।

ঘটনার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রুনো। তিনি বলেন, “আমি এখনও কাঁপছি, আমার মাথা যেন কাজ করছে না। ম্যাচটা ছিল খুবই কঠিন ও হাড্ডাহাড্ডি। উত্তেজনা এখনো শরীরে কাজ করছে।”

তিনি জানান, গোলের মুহূর্তে তিনি পোস্টের পেছনে একা দাঁড়িয়ে ছিলেন। শেষ মুহূর্তের সেই আক্রমণেই আসে গোল।

ব্রুনো বলেন, “মিনিট ৯৫-এ হুলিয়ান আলভারেজ শট নেয়, সেটি ঠেকিয়ে দেয় গোলরক্ষক। ফিরতি শটও রুখে দেয় রক্ষণভাগ। তৃতীয় চেষ্টায় মেসি গোল করে। আমি তখন চিৎকার করে উদযাপন করছিলাম। ঠিক তখনই মেসি আমার দিকে আসে এবং আমার সঙ্গে হাই-ফাইভ করে।”

তিনি আরও বলেন, “একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী হিসেবে এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। এটা আমার জীবনের অবিস্মরণীয় একটি মুহূর্ত।”

ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে তার সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে এবং সহকর্মীদের কাছ থেকে অসংখ্য বার্তা পান বলে জানান তিনি।

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
পেনাল্টি মিস করে রাগ হয়েছিল মেসির
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা