জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৬, ০৭:৫৭আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:৫৭

জর্ডানের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করেছে আর্জেন্টিনা। ক্লোজডোর এই সেশনে কোচ লিওনেল স্কালোনি সম্পূর্ণ বিকল্প একাদশ নিয়ে অনুশীলন করিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, গ্রুপ 'জে' চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ৩২ নিশ্চিত করা আর্জেন্টিনা এবার মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে।

গ্রুপ পর্বে টানা দুই জয়ে দারুণ ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই তৃতীয় ম্যাচে এখনও সুযোগ না পাওয়া ফুটবলারদের মাঠে নামানোর পরিকল্পনা করছেন স্কালোনি। একই সঙ্গে আগামী শুক্রবার মিয়ামিতে শেষ ৩২-এর ম্যাচের আগে নিয়মিত খেলোয়াড়দের ঝুঁকিমুক্ত রাখাও তার লক্ষ্য।

সর্বশেষ অনুশীলনে গোলপোস্টে ছিলেন হুয়ান মুসো। তবে মূল ম্যাচে শুরুর একাদশে থাকবেন এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজ। রক্ষণভাগে ছিলেন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা গঞ্জালো মন্টিয়েল। তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার গোলবার অক্ষত রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 'দিবু' মার্টিনেজই জর্ডানের বিপক্ষেও প্রথম একাদশে থাকবেন বলে জানা গেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে শেষ ৩২-এর ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকলেও লিয়ান্দ্রো পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকবেন এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জিউলিয়ানো সিমিওনে। এ বিশ্বকাপে এখনও মাঠে না নামা ভ্যালেন্তিন বারকোরও শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আক্রমণভাগে নিকো পাজ খেলবেন মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনের সংযোগসূত্র হিসেবে। একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবেন হুলিয়ান আলভারেজ।

এই অনুশীলনে লিওনেল মেসিকে বেঞ্চে রাখা হলেও আর্জেন্টিনার অধিনায়ককে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে। বর্তমানে বিশ্বকাপের চলতি আসর এবং বিশ্বকাপ ইতিহাস—দুই ক্ষেত্রেই সর্বোচ্চ গোলদাতা মেসি।

/টিএ/এম/
সম্পর্কিত
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
আর্জেন্টিনায় মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য
সর্বশেষ খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
স্মার্ট ডিভাইস এবার কপালে, রোধ করতে পারে মহাকর্ষজনিত বার্ধক্য!
স্মার্ট ডিভাইস এবার কপালে, রোধ করতে পারে মহাকর্ষজনিত বার্ধক্য!
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন