ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৬, ০৭:২৯আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৩৯

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নাটকীয় এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেও ডাগআউটে ছিলেন শান্ত কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, তার দল সঠিক পথেই আছে।

হিউস্টনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৬৭ বছর বয়সী কোচ বলেন, ‘না, আমি খুব বেশি ভুগিনি। দলের ওপর আমার আত্মবিশ্বাস ছিল। আমরা ভালো খেলছিলাম। গোলের পর অবশ্য প্রতিপক্ষের শক্তির কারণে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। জাপান খুবই সংগঠিত ও বিপজ্জনক দল। তাদের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী। তবু আমার দল ভালো খেলেছে।

ম্যাচে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করেন কাসেমিরো। প্রথমার্ধেই তিনি গোলের সুযোগ তৈরি করেছিলেন। এই মিডফিল্ডারের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘কাসেমিরো একজন নেতা। তার জায়গায় খেলার মতো আর কেউ নেই। সে দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগেও সে এমন গোল করেছে। গোল করার সঙ্গে তার দারুণ একটা সংযোগ রয়েছে।’

জাপানের গোলের জন্য কাসেমিরোকে দায়ী করতে রাজি নন ব্রাজিল কোচ।

তিনি বলেন, ‘আমি বিরতিতে তার সঙ্গে কথা বলিনি, কারণ সে ভালোই খেলছিল। ফুটবলে ভুল হতেই পারে। তবে আমার মনে হয় না, জাপানের গোলটি কাসেমিরোর ভুলের কারণে হয়েছে। আমরা আক্রমণ গড়ার সময় বিল্ড-আপে ব্যর্থ হয়েছিলাম। কাসেমিরো দুর্দান্ত খেলেছে এবং সমতাসূচক গোলের মূল কারিগরও সে।’

মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসেরও ভূয়সী প্রশংসা করেন আনচেলত্তি। তার ভাষায়, ‘ব্রুনো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। রক্ষণ ও আক্রমণ—দুই জায়গাতেই সে ধারাবাহিকভাবে অবদান রাখে। মার্তিনেল্লির গোলেও সে অসাধারণ অ্যাসিস্ট করেছে। আমি তার জন্য খুবই খুশি।’

শেষ ষোলোতে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ব্রাজিল।

সেই ম্যাচের আগে আনচেলত্তি বললেন, ‘আমরা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং জানি আমরা সঠিক পথেই আছি। আমাদের আরও উন্নতি করতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। একইসঙ্গে বিশ্রামও গুরুত্বপূর্ণ। এখন দেখি, পরের প্রতিপক্ষ কে হয়। দল অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত ছিল।’

/এম/
সম্পর্কিত
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি 
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর