বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ২১:০২আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:২৭

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। রাত ২টার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনালের রি-ম্যাচই হতে যাচ্ছে এটি। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

ফ্রান্স দারুণ ছন্দ নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে তারা। চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের প্রতিটিতেই প্রথম গোল করেছে ফরাসিরা। সর্বশেষ নয় ম্যাচের আটটিতেও প্রথমার্ধের পর এগিয়ে ছিল তারা।

পরিসংখ্যানও ফ্রান্সের আধিপত্যের কথাই বলছে। চলতি আসরে তাদের গড় বল দখলে রাখার হার ৫৬ দশমিক ৭৫ শতাংশ, আর পাস সফলতার হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ। আক্রমণভাগেও দারুণ ধারাবাহিক ফ্রান্স। তাদের টানা ১০ ম্যাচেই মোট গড় গোল হয়েছে আড়াইটির বেশি। 

অপরদিকে, আগের বিশ্বকাপের চেয়েও পরিণত মরক্কো। যারা এখন আর রূপকথার দল নয়। তারা এখন এমন এক পরাশক্তি, যারা জানে কীভাবে কঠিন লড়াই করে জিততে হয়, বড় ম্যাচে জয় ছিনিয়ে আনতে হয় এবং ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আধিপত্য দেখাতে হয়। শেষ ষোলোতেই যেমন তারা স্বাগতিক কানাডাকে ৩-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত মরক্কো। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত টানা ৩৪ ম্যাচে। তবে পারফরম্যান্স পুরোপুরি নিখুঁত বলা যাবে না। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ড্র করে নজর কেড়েছিল তারা। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে টানা দুই জয় পেলেও দুই ম্যাচের চিত্র ছিল ভিন্ন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যাওয়ার পর কঠিন লড়াই করে সেই ব্যবধান ধরে রাখতে হয়েছিল। আর ইতোমধ্যে বিদায় নেওয়া হাইতির বিপক্ষে গোলবন্যায় তারা ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল।

শেষ ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো নৈপুণ্য দেখিয়েছিল মরক্কো। তবু সেই ম্যাচে তারা সমতায় ফেরে যোগ হওয়া সময়ে। তারপর তো টাইব্রেকারে শেষ হাসি হেসেছে। এরপর কানাডার বিপক্ষে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেলেও পারফরম্যান্স খুব একটা আহামরি বলা যাবে না। তাই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে তাদের কাজ করার জায়গা আছে অনেক। 

মুখোমুখি লড়াইয়েও পাল্লাটা ফ্রান্সেরই বেশি ভারী। তিন ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে দুটিতে জয় ফরাসিদের। একটি ড্র হয়েছে।

সর্বশেষ লড়াইটি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। ফ্রান্স জিতেছে ২-০ গোলে। এছাড়া বাকি দুটি প্রীতি ম্যাচে। ২০০০ সালের একটি ম্যাচে মরক্কোকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। ২০০৭ সালে অবশ্য মরক্কো ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার