আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৯:০৪আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০:২০

জাতীয় পতাকা হাতে, দেশাত্মবোধক গান গেয়ে আর ব্যানার নিয়ে হাজারো সমর্থক বীরের মর্যাদায় বিশ্বকাপ থেকে দেশে ফেরা মিসর জাতীয় ফুটবল দলকে বরণ করে নিয়েছেন। 

শুক্রবার উত্তর আমেরিকা থেকে দেশে ফেরার পর ভূমধ্যসাগর উপকূলের আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় করেন অসংখ্য সমর্থক। খেলোয়াড় ও কোচিং স্টাফকে স্বাগত জানাতে সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ। অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি হাতে অনেকের ব্যানারে লেখা ছিল, ‘ধন্যবাদ।’

এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিসর। চারবারের চেষ্টায় প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে ফারাওরা। শুধু তাই নয়, প্রথমবারের মতো পৌঁছেছে শেষ ষোলোতেও।

বিমানবন্দর থেকে দলটি ছাদখোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করে। এই সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো সমর্থকের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান খেলোয়াড়রা। শনিবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সমর্থকদের ভিড়ে কোচ হোসাম হাসানের বড় বড় ছবিও দেখা যায়, যেগুলোর গায়ে জড়ানো ছিল ফিলিস্তিনের পতাকা। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি তার প্রকাশ্য সমর্থনের স্বীকৃতি হিসেবেই এমন দৃশ্য দেখা গেছে। মিসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হাসান টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেছেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেছেন।

শেষ ষোলোয় লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয়ভাবে হেরে বিদায় নিলেও মাথা উঁচু করেই দেশে ফিরেছে মিসর। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ ১১ মিনিটে টানা তিন গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবু এটি ছিল বিশ্বকাপে মিসরের ইতিহাসের সেরা সাফল্য। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছিল তারা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
ইরানকে ‘মানচিত্র থেকে মোছার’ আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ