কলম্বিয়ার বিদায়ে কমলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১৯:৪৩আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯:৪৩

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর পর বদলে গেছে কোয়ার্টার ফাইনালের চিত্র। যার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। বিশেষ করে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের দাম কমেছে উল্লেখযোগ্যভাবে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিক-এর তথ্য অনুযায়ী, শেষ ষোলো শুরুর আগে এই ম্যাচের টিকিটের গড় মূল্য ছিল ২ হাজার ৩৮১ ডলার। তবে কলম্বিয়া বিদায় নেওয়ার পর সেই দাম নেমে এসেছে ১ হাজার ৪০০ ডলারে। অর্থাৎ টিকিটের মূল্য কমেছে প্রায় ৪১ শতাংশ।

শুধু এই ম্যাচই নয়, বিশ্বকাপ থেকে কয়েকটি জনপ্রিয় দলের বিদায়ের পর একাধিক কোয়ার্টার ফাইনালের টিকিটের দামেও বড় ধরনের পতন দেখা গেছে।

সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর। সম্ভাব্য স্পেন বা পর্তুগাল বনাম যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালের আশা করেছিলেন অনেক সমর্থক। শেষ ষোলোর আগে যার টিকিট বিক্রি হচ্ছিল ৩ হাজার ২৬১ ডলারে। কিন্তু যুক্তরাষ্ট্র ছিটকে পড়ার পর সেই মূল্য নেমে আসে ১ হাজার ২২৩ ডলারে, যা প্রায় ৬২ শতাংশ কম।

দ্বিতীয় সর্বোচ্চ মূল্যপতন হয়েছে সম্ভাব্য ব্রাজিল-মেক্সিকো কোয়ার্টার ফাইনালের টিকিটে। দুই দলই বিদায় নেওয়ায় সেই ম্যাচের বদলে এখন মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। আগে ৩ হাজার ৮৬৬ ডলারে বিক্রি হওয়া টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ৮০৫ ডলার। অর্থাৎ কমেছে প্রায় ৫৩ শতাংশ।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারকে মৃত উদ্ধার
কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ
আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে ফিফা? একে একে সামনে আসছে যত অভিযোগ
সর্বশেষ খবর
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বোর্ডের আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শাহজালালের মাজারে এলো ৬৫ ছাগল, ভক্তদের খাওয়ানো হলো ৪০টি 
শাহজালালের মাজারে এলো ৬৫ ছাগল, ভক্তদের খাওয়ানো হলো ৪০টি 
মেয়েকে কেন হত্যা করলেন বাবা, কারণ জানালো পুলিশ
মেয়েকে কেন হত্যা করলেন বাবা, কারণ জানালো পুলিশ
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান