কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? 

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৬, ০৮:১১আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:১১

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়। মূলত সাবেক আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাটিন এবং দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়।

ম্যাচটা আর্জেন্টিনার জন্য শোকের। ম্যাচের দিনই মৃত্যুবরণ করেছেন রাটিন। তাই সাবেক ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্ম ব্যান্ড পরেছে দলটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

‘রাতা’ ডাকনামে পরিচিত রাটিন ১৯৫৬ থেকে ১৯৭০ সালের মধ্যে বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেছেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে অবদান রাখেন। ১৯৬৩ সালে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও ক্লাবটিকে তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন রাটিন। দেশের হয়ে অংশ নিয়েছিলেন ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপেও।

রাটিন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনার কেন্দ্রে ছিলেন ১৯৬৬ সালে। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরের কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচ থেকে তাকে বহিষ্কার করেন রেফারি রুডলফ ক্রেইটলাইন।

আর্জেন্টিনার অধিনায়ক রাটিন অবশ্য সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। তার দাবি ছিল, রেফারি স্প্যানিশ ভাষা না জানায় সিদ্ধান্তটি তিনি বুঝতে পারেননি। মাঠ ছাড়ার পথে ক্ষোভে ইংল্যান্ডের একটি কর্নার পতাকা ভেঙে ফেলেন তিনি। এরপর রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে কয়েক মিনিট বসে থেকে নিজের প্রতিবাদ জানান। যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এই ঘটনাটি বিভিন্ন দেশের খেলোয়াড় ও রেফারিদের মধ্যে ভাষাগত যোগাযোগের সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তোলে। এর পরিপ্রেক্ষিতে ১৯৭০ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে হলুদ ও লাল কার্ডের প্রচলন শুরু করে ফিফা।

/এফআইআর/
সম্পর্কিত
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড, পরে বদলে এমবোলোকে লাল কার্ড কেন?
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সুইজারল্যান্ড সমতা ফেরালেও লাল কার্ড দেখলেন এমবোলো
সর্বশেষ খবর
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড, পরে বদলে এমবোলোকে লাল কার্ড কেন?
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড, পরে বদলে এমবোলোকে লাল কার্ড কেন?
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
বন্যায় কয়েক কোটি টাকা ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
বন্যায় কয়েক কোটি টাকা ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ