প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৭:১৪আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৭:৩৪

বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়েছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বাকি সময়টা কাজে লাগিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য সেটা মাঠের কোনও কাজে নয়। প্লাস্টিক সার্জারিতে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন তিনি। তার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপ শেষে ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন এই ফরোয়ার্ড। এরপর থেকেই তার বদলে যাওয়া মুখাবয়ব নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন: মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের থুতনি ও চোয়ালের গড়ন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও ধারালো দেখাচ্ছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় অস্ত্রোপচারের কাজটি সেরেছেন। 

এখন প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই রিয়াল মাদ্রিদে ফেরার কথা তার। এর আগেই বদলে যাওয়া চেহারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখের গড়নে আরও ভারসাম্য আনতেই প্লাস্টিক সার্জারির মধ্য দিয়ে গেছেন তিনি। 

সাধারণ এরকম প্রক্রিয়ায় শুধু থুতনিই নয়, বরং থুতনি, নাক, ঠোঁট ও চোয়ালের পারস্পরিক ভারসাম্য বিবেচনায় নিয়ে পুরো মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
সর্বশেষ খবর
বেশি বিক্রি হওয়া ১০ বই : শীর্ষে বাইবেল, এরপর কোরআন ও গীতা
বেশি বিক্রি হওয়া ১০ বই : শীর্ষে বাইবেল, এরপর কোরআন ও গীতা
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার