মেসির ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পেরেদেস 

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৪০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৪০

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন মিডফিল্ডার লিয়ান্দো পেরেদেস। পেরেদেসের বিশ্বাস, মেসি হয়তো জাতীয় দল থেকে বিদায়ের ব্যাপারে নিজের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছেন, যদিও তিনি চান তাদের অধিনায়ক খেলা চালিয়ে যান।

পারেদেস বলেছেন, ‘আমার মনে হয় মেসি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এটাই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। তবে আমি আশা করি এমনটা না হোক, আমি চাই সে খেলা চালিয়ে যাক। এটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত হবে। সে যেভাবে খুশি থাকবে, আমরাও তাতে খুশি থাকবো।’

বোকা জুনিয়র্সে ফিরে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি পেরেদেস। সতীর্থের বিদায়ের শঙ্কা নিয়ে বলেছেন, ‘খুব কষ্ট লাগে, কারণ আমরা বিশ্বকাপের পুরোটা সময়জুড়ে যেমনটা বলেছিলাম, আমরা কখনও চাইনি যে এখানেই তার শেষ ম্যাচটি হোক।’

উল্লেখ্য, ৩৬ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন মেসি। তিনি আর্জেন্টিনার হয়ে ৮ ম্যাচে ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেন।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির নাম নিয়ে অবিশ্বাস্য গল্প, যা অনেক ফুটবল-ভক্তই জানেন না
বিশ্বকাপের পরই অবসর? মেসিকে নিয়ে সামনে এলো বড় খবর
মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 
সর্বশেষ খবর
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
ঢাকার নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ
ঢাকার নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি