পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি 

স্পোর্টস ডেস্ক  
২৮ জুলাই ২০২৬, ১১:৩০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:৩০

ইতালীয় ফুটবলের সংকট যেন কিছুতেই কাটছে না। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে একযোগে পদত্যাগ করেছেন দলটির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার লিওনার্দো। মূলত জাতীয় দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নিয়োগ প্রক্রিয়া আকস্মিকভাবে বাতিল করার প্রতিবাদেই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। 

টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইতালি জাতীয় দলকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে গত ১১ জুলাই এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান মালদিনি। একই সঙ্গে তার উপদেষ্টা হিসেবে যোগ দেন লিওনার্দো। গত মার্চে জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর থেকে ফাঁকা থাকা কোচ পদে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দিলে, মালদিনি নিজেই উদ্যোগী হয়ে সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলোকে রাজি করিয়েছিলেন।

তবে রবিবার সন্ধ্যায় ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোর এক ফোন কলেই ভেস্তে যায় পিরলোর নিয়োগ প্রক্রিয়া। মূলত রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা এবং সংযুক্ত আরব আমিরাতে এক রুশ ধনকুবেরের মালিকানাধীন ক্লাবে কোচিং করানোর অভিযোগে পিরলোকে নিয়ে তীব্র আপত্তি তোলে ফেডারেশন। শীর্ষপর্যায়ের এমন হস্তক্ষেপের জের ধরেই পদত্যাগের পথ বেছে নেন মালদিনি ও লিওনার্দো।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা বিতর্কের জবাবে এক বিবৃতিতে পিরলো বলেন, “যে পেশাদার সহযোগিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াসংক্রান্ত। এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য বা অর্থ খোঁজা ঠিক নয়। আমার ওপর এমন কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমার চিন্তাধারার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল