বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১২:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৮

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন  ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে তারা বিয়ে করেন।

বিয়ের দুই দিন পর অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ।

এ সময় তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু ও ক্লাব সতীর্থরা।

নতুন মৌসুমে সৌদি প্রো লিগের লড়াইয়ে নামার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় আল নাসর। ক্লাবের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানান।

পুরো দল করতালি দিয়ে তাদের অধিনায়ককে স্বাগত জানায়। এ সময় মুখে স্মিত হাসি নিয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে সতীর্থদের অভিবাদন গ্রহণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

জর্জিনা রদ্রিগেজ ও রোনালদোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। মাঝখানে বাগদান, সন্তান, বিশ্বকাপ—সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

 /টিএ/এনআই/
সম্পর্কিত
আর্জেন্টাইন মেয়েকে বিয়ে করে ছুটিতে রোনালদো, কবে ফিরছেন আল-নাসরে?
বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা
অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো অনুষ্ঠান 
সর্বশেষ খবর
অবসরে পাঠানো হ‌লো ৪৯ পুলিশ পরিদর্শককে
অবসরে পাঠানো হ‌লো ৪৯ পুলিশ পরিদর্শককে
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ