আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৬

ফিফা আসিয়ান কাপে খেলার বিষয়ে এখনও সবুজ সঙ্কেত পায়নি বাংলাদেশ। খেলার আগ্রহ প্রকাশ করলেও আনুষ্ঠানিক বার্তা এখনও আসেনি। তবে বাফুফে অপেক্ষায় আছে শিগগিরই মিলবে খেলার আনুষ্ঠানিক চিঠি।  

সোমবার (১৭ আগস্ট) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এসব তথ্য দিয়েছেন।  

এছাড়া ২১ আগস্ট থেকে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ আবাহনী লিমিটেডের মধ্যে এই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে উদ্ভুত পরিস্থিতিতে এই ম্যাচ এবার হচ্ছে না।  

ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ নতুন এক সংস্করণ। লিগ চ্যাম্পিয়নের সঙ্গে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়। লিগ ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একই ক্লাব হলে লিগ রানার্স আপ চ্যালেঞ্জ কাপ খেলবে। গত দুই মৌসুম বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান এই দুই ম্যাচ খেলেছে। দুই বারই কিংস চ্যাম্পিয়ন হয়েছে। এবার আবাহনীর খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না।   

২৫ আগস্ট ফেডারেশন কাপ, ২৮ আগস্ট থেকে লিগ শুরু হওয়ার সূচি। আবাহনী ও কিংস ফিফা নিষেধাজ্ঞা থাকায় এখনও ফুটবলার নিবন্ধন করতে পারেনি। ওয়ান্ডারার্স, আরামবাগ সপ্তাহ দু’য়েক আগে লিগে খেলার অনুমতি পেয়েছে। তাদের চাওয়ায় সময় বর্ধিত করা হয়েছে।  

এরপরও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এখন পর্যন্ত সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী শুরু করার আশা ব্যক্ত করে বলেন, “২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেনসিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করবো। এরপর সিদ্ধান্ত নেবো। ফেডারেশন কাপ ও লিগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছে রয়েছে।”  

বাফুফে সভাপতির ইচ্ছে থাকলেও বাস্তবতা ভিন্ন। বসুন্ধরা কিংসের এখনও দশটি নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাফুফে সভাপতির সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় বসুন্ধরা কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী আরও সাত কর্ম দিবস সময় চেয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা ক্লাব লাইসেনসিংয়ের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপর ফুটবলার নিবন্ধনের সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ, লিগ শুরুর সূচি থাকায় ১৯ আগস্টের মধ্যে ফুটবলার নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। তাই অনেক ক্লাবের চাওয়া ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
একজনের হাতে থাকবে না ফিফার ক্ষমতা, ইউরোপ থেকে আসছে বড় সংস্কারের প্রস্তাব!
ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’