আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 

স্পোর্টস ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:০০

আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চাইছে ম্যানচেস্টার সিটি। সেজন্য ইংল্যান্ডে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তাকে দলে ভিড়াতে একটি বড় অঙ্কের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে তারা।

ম্যানচেস্টার সিটি প্রধান এনজো ফার্নান্দেজকেই চাইছেন। তার সাবেক ক্লাব কোচ এনজো মারেস্কা তাকে রদ্রির উপযুক্ত বিকল্প হিসেবে দেখছেন। সম্প্রতি মরোক্কান স্ট্রাইকার আইয়ুব বুয়াদ্দির সাথে চুক্তি করার পরেও ‘সিটিজেন’রা তাদের প্রচেষ্টা নতুন করে শুরু করেছে এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার কয়েক দিন আগেই তাকে কেনার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করেছে। তার চুক্তির মালিক চেলসি তাকে ছাড়ার বিষয়ে নিজেদের শর্ত আগেই স্পষ্ট করে দিয়েছে।

যতটুকু জানা গেছে, আলোচনার চূড়ান্ত পর্যায় চলছে এবং ট্রান্সফারটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বিশাল অর্থের মালিক হওয়ায় নতুন কোনও খেলোয়াড়কে দলে ভিড়ানোর ক্ষেত্রে সিটি সাধারণত কার্পণ্য করে না। বিশেষ করে যখন বিষয়টি বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার এবং আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে একাধিক শিরোপাজয়ী কোনও খেলোয়াড়কে নিয়ে হয়, যিনি নিজেও নতুন ঠিকানা খুঁজছেন।

মাত্র ২৫ বছর বয়সে এনজো রিভার প্লেটে নিজের উপস্থিতি জানান দেন। ইউরোপে পাড়ি জমান, কাতার ২০২২ বিশ্বকাপে চরম সাফল্য অর্জন করেন এবং ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপেও সেই কৃতিত্বের পুনরাবৃত্তির খুব কাছাকাছি পৌঁছে যান। ওই আসরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ছিলেন মূল নায়ক। তার ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ানোর পর বিখ্যাত ‘টোপো গিগিও’ উদযাপনের মাধ্যমে আর্জেন্টিনার সেই দুর্দান্ত প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছিল।

চেলসিতে তিনি মিডফিল্ডের অবিসংবাদিত কান্ডারি, যদিও গত ম্যাচে মূল একাদশে ছিলেন না। নতুন স্প্যানিশ ম্যানেজার জাবি আলোনসোর জন্য তার বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন, তবে তিনি ইতোমধ্যে মৌসুমের দ্বিতীয় অর্ধে তাকে ছাড়া দল পরিচালনার সম্ভাব্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ফুলহ্যামের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের পর তার শেষ সংবাদ সম্মেলনে আলোনসো বলেছিলেন, ‘ফুটবলে কোনও কিছুই আমাকে অবাক করে না। আমরা এই সপ্তাহে দেখবো... আমার আশা শিগগিরই ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবো, তবে দেখা যাক এই সপ্তাহে কী ঘটে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
সর্বশেষ খবর
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাতের কবজি বিচ্ছিন্ন করলেন প্রেমিক
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাতের কবজি বিচ্ছিন্ন করলেন প্রেমিক
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?