ফুটবলের চেহারা বদলে দিতে চান কামরুল আশরাফ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১৯:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৯:১৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর সভাপতি পদে লড়বনে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলের চেহারা বদলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র কেনা কামরুল আশরাফ খান পোটন।
নরসিংদী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আশরাফ খান আজ শনিবার গুলশানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব সভাপতি মনজুর কাদেরের অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ প্রতিশ্রুতি দেন।
এর আগে সকালে বাফুফে ভবন থেকে এক লাখ টাকার বিনিময়ে সভাপতি পদে মনোনয়ন পত্র কেনার পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় ওঠে, কে এই কামরুল আশরাফ খান? তা জানার আগ্রহ দেখান অনেকেই। এমন অবস্থা দেখে বিকাল ৪টায় তড়িঘড়ি করে ডাকেন এক সংবাদ সম্মেলন। সেখানে কামরুল আশরাফ খান জানান, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ নেবেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি সভাপতি নির্বাচন করছি ফুটবলকে ভালোবেসে। যদি সভাপতি নির্বাচিত হই, তবে ফুটবলের জন্য আমি কি করবো তা আপনারা ভাবতেও পারবেন না। ফুটবলকে অনেক উপরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে।’

তবে সবার সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি- ‘ফুটবল উন্নয়নে চাই সবার আন্তরিক প্রয়াস। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে চলতে চাই আমি। আশা করছি এ ব্যাপারে সবার সমর্থন পাবো। আমার প্যানেল এখনও চূড়ান্ত হয়নি, কাল চূড়ান্ত হবে। আর কালই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।’

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান