মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন—তার হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড পরবেন কে?

মেসিকে কখনোই সত্যিকার অর্থে কেউ ‘প্রতিস্থাপন’ করতে পারবেন না। কিন্তু মাঠে তো কাউকে না কাউকে নেতৃত্ব দিতেই হবে। সেই দায়িত্বে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে এই ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাককেই এখন সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে।

মেসি না থাকলে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে রোমেরোর। অন্তত দুটি ম্যাচে মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। ফলে নতুন যুগের নেতৃত্বের জন্য তিনি একেবারে অপরিচিত নাম নন।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পরই আসে সেই ঘোষণা।

অবশ্য তার পর থেকেই নানামুখী আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনের দাবি, মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকেই বিবেচনা করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

স্ক্যালোনির অধীনে প্রায় তিন দশকের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। এরপর শুরু হয় সাফল্যের এক অবিশ্বাস্য অধ্যায়। দলের তারকা খেলোয়াড়দের সামলানো, ড্রেসিংরুমে ঐক্য তৈরি এবং একটি সংহত দল গড়ে তোলার ক্ষেত্রে স্ক্যালোনির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

রোমেরোর বয়সও তার পক্ষে যাচ্ছে। ২৮ বছর বয়সে দায়িত্ব পেলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। শুধু তাই নয়, এরপরও কয়েক বছর অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন তিনি। মেসি-পরবর্তী যুগে যা দলকে দিতে পারে নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা।

মেসির অধিনায়কত্বের শেষ পাঁচ বছর ছিল আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময়।

এই সময়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর সঙ্গে ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তারা। যদিও শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে হেরে যেতে হয়েছে। তবে সেই সোনালি প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোমেরো।

ইউরোপিয়ান ফুটবলেও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। টটেনহাম হটস্পার থেকে অ্যাতলেতিকো মাদ্রিদে তার দলবদলই বলে দেয়, ইউরোপের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে কতটা মর্যাদা তৈরি করেছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
সর্বশেষ খবর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত