স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক। তার ওপর প্রতিপক্ষ আরবি লাইপজিগ। ইউরোপের অভিজাত ক্লাবগুলোর মঞ্চে প্রথম ম্যাচেই কোমো দেখালো নিজেদের সামর্থ্য। বৃহস্পতিবার লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের অভিষেক করেছে ইতালিয়ান ক্লাবটি। এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ সেস্ক ফ্যাব্রেগাস।

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার মানের সঙ্গে নিজের দল মানিয়ে নিতে পেরেছে, এটাই ফ্যাব্রেগাসের সবচেয়ে বড় তৃপ্তি। সাবেক আর্সেনাল, বার্সেলোনা ও চেলসি মিডফিল্ডার ২০২৩ সালে কোমোতেই খেলোয়াড়ি জীবন শেষ করেন। এরপর ক্লাবটির কোচিং স্টাফে যোগ দিয়ে দায়িত্ব নেন প্রধান কোচের।

ম্যাচ শেষে ফ্যাব্রেগাস বলেন, ‘ক্লাব ও সমর্থকদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর পরও তারা এই রাতের গল্প করবে। ফুটবলের সৌন্দর্যই এখানে। আশা করি, আমরা যেমন উপভোগ করেছি, সমর্থকরাও তেমনই উপভোগ করেছেন।’

চ্যাম্পিয়ন্স লিগে এমন দুর্দান্ত শুরুর পাশাপাশি ঘরোয়া লিগেও ছন্দে আছে কোমো। চলতি মৌসুমে সিরি আ-তে প্রথম তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। আগামী সোমবার ঘরের মাঠে পারমার বিপক্ষে খেলবে ফ্যাব্রেগাসের দল।

/এফআইআর/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নতুন অভিযান, শুরুতেই ফেইনুর্ড পরীক্ষা
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
সর্বশেষ খবর
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার