চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ২১:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২১:১৩

চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করলো মোহামেডান এ মৌসুমে অন্যতম শক্তিশালী দল চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা মোহামেডান। এ জয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইলো মোহামেডান। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে চ. আবাহনীর সংগ্রহ ৯ পয়েন্ট।

খেলার তৃতীয় মিনিটে চট্টগ্রাম আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল পিওক্সের দুর্বল পাল্লার শট মোহামেডান গোলরক্ষক নেহাল কর্নারের বিনিময়ে রক্ষা করেন। বিশ মিনিটে এগিয়ে যায় ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। মিডফিল্ডার মাশুক মিয়া জনির কর্নারে হেডে গোলটি করেন গিনিয়ান ফরোয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা।
৩১ মিনিটে দুই গোলের অগ্রগামিতা নেয় ঢাকা মোহামেডান। ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবের স্কয়ার পাসে শট নিয়েছিলেন ইসমাইল বাঙ্গুরা। ডিফেন্সে বাঁধাপ্রাপ্ত হয়ে বল ফেরত আসে। বলটি পেয়ে যান ফাঁকায় দাড়ানো মিডফিল্ডার বিপলু আহমেদ। বক্সের মাঝামাঝি থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি।
৩৬ মিনিটে লিওনেল পিওক্সকে বক্সের মাঝামাঝি ফাউল করেন মোহামেডান মিডফিল্ডার মাসুদ রানা। পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। অধিনায়ক জাহিদ হোসেন নেহালকে পরাস্ত করেন।

৫১ মিনিটে আবারও ইসমাইল বাঙ্গুরার গোল। বিপলু আহমেদের ক্রসে প্লেস করে দলকে তৃতীয় গোলের মুখ দেখান ইসমাইল বাঙ্গুরা।

৬৪ মিনিটে টুর্নামেন্টে এই পর্যন্ত সেরা একক নৈপুণ্যনির্ভর গোলটি করেন মাসুক মিয়া জনি। নিজ অর্ধ থেকে দৌড় শুরু করে চার জন খেলোয়াড়কে পরাস্ত করে আশরাফুল ইসলাম রানার পাশ দিয়ে মাটি ঘেঁষা শটে দলের জয় নিশ্চিত করেন তিনি। খেলা অতিরিক্ত সময়ে আবদুল মালেকের নিচু ক্রসে প্লেস করে মোহামেডানের হয়ে পঞ্চম গোলটি করেন ইউসুফ সিফাত।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী