ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬

এক দশক পর আবারও বাংলাদেশের ফুটবলে ফিরেছেন লোডভিক ডি ক্রুইফ। তবে এবার জাতীয় দলের নয়, দায়িত্বটা অনূর্ধ্ব-১৭ দলের। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৫৫ বছর বয়সী এই ডাচ কোচ। অল্প সময়ের জন্য ফিরলেও তার প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন ক্রুইফ। সেই সময়ে ১৬ ম্যাচে তার জয় ছিল মাত্র দুটি। জাতীয় দলের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর অ্যামেচার ক্লাব নিয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা যায়।

এবার ভিন্ন ভূমিকায় তাকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে থাকবেন মাত্র দুই মাসের জন্য। এই স্বল্পমেয়াদি দায়িত্ব নিয়েই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এক দশক আগে সিনিয়র দলের কোচ থাকা ক্রুইফ কেন আবার বাংলাদেশে ফিরলেন, তাও মাত্র দুই মাসের জন্য?

বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে আগেই এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছুটা ভিন্নভাবেই উত্তর দিয়েছিলেন ক্রুইফ। বলেছিলেন, ‘বেশ অদ্ভুত প্রশ্ন! ইতিবাচক প্রশ্নগুলো নিয়ে আসুন। সামগ্রিকভাবে এটি সবার জন্য একটি দারুণ চ্যালেঞ্জ।’

আজ সকালে ঢাকায় পৌঁছানোর পরও অবশ্য বিস্তারিত কথা বলেননি তিনি। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কথা জানিয়ে ক্রুইফ বলেন, ‘দীর্ঘ ভ্রমণ করে এসে আমি ক্লান্ত। পরে আপনার সঙ্গে কথা বলছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপের জন্য থেমে গেলো দেশের ঘরোয়া ফুটবল
আমরা কাউকে ভয় পেতে আসিনি: হামজা 
মুখে লাথির পরও হলুদ কার্ড, রেফারিং নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়