ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়াম প্রস্তুত। অপেক্ষা শুধু মাঠে দুই দলের নামার। শুক্রবার ৭৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামেই ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টায় শুরু হবে ম্যাচ। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টফি। 

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা বাংলাদেশই টুর্নামেন্টে মালয়েশিয়ার প্রথম পরীক্ষা। মালয়েশিয়া র‍্যাংকিংয়ে রয়েছে ১৩৬ নম্বরে! গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল মালয়েশিয়া। 

তবে এই টুর্নামেন্টে শুধু আঞ্চলিক মর্যাদার লড়াই নয়, প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ফিফা র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টও। প্রথমবারের মতো ফিফার আন্তর্জাতিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফলে অংশগ্রহণকারী দলগুলো প্রতিটি ম্যাচ থেকেই বিশ্ব র‍্যাংকিংয়ের পয়েন্ট অর্জনের সুযোগ পাবে।

ফিফা আসিয়ান কাপ এবার দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথম ডিভিশনে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। দ্বিতীয় ডিভিশনে খেলছে হংকং চায়না, লাওস, ব্রুনেই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে।

নতুন এই টুর্নামেন্টের ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। দুই ডিভিশনের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপে প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। প্রথম ডিভিশনে দুই গ্রুপের রানার্সআপরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলবে।

প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। শুরুতেই মালয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। ফলে প্রতিটি ম্যাচেই বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ কোচ
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
ফিফার কাছে জামালের গল্প: চার বুলেট থেকে আসিয়ান-বিশ্বকাপের স্বপ্ন
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না