যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩

৩৯ বছর বয়সেও লিওনেল মেসির জাদুকরী মুহূর্ত উপহার দেওয়া থামেনি। সোমবার মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে বিশ্বজুড়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক কলম্বাসকে প্রথমে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। তবে ঠিক পাঁচ মিনিট পর, ৩৩ মিনিটে ডান প্রান্তের টাচলাইনের একেবারে কাছ থেকে পাওয়া এক ফ্রি-কিকে সরাসরি শট নেন মেসি। বক্সের ভেতরে সতীর্থদের উদ্দেশ্যে ক্রস না বাড়িয়ে, তাঁর নিখুঁত ও বাঁকানো শটটি মানবদেয়াল ফাঁকি দিয়ে সরাসরি দূরের পোস্টের টপ কর্নারে জালে জড়ায়, যা গোলরক্ষককে পুরোপুরি বোকা বানায়।

এটি ছিল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের ৭৬তম ফ্রি-কিক গোল। এই গোলের মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলিনো ক্যারিওকার গড়া ৭৮টি ফ্রি-কিক গোলের সর্বকালের রেকর্ডের আরও একধাপ কাছে পৌঁছে গেলেন। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি তাঁর ৯৩০তম গোল।

তবে মেসির এই ব্যক্তিগত অর্জনের দিনে ইন্টার মায়ামির শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকলেও, যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ৯০+৯ মিনিটে জামাল থিয়ারের গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে কলম্বাস ক্রু।

/জেএ/এএস/ 
সম্পর্কিত
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সর্বশেষ খবর
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলনের হাওয়া এবার ইউরোপেও, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
ছাত্র আন্দোলনের হাওয়া এবার ইউরোপেও, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’