ওয়ানডে অধিনায়কত্বে জ্যোতির ওপরই আস্থা বিসিবির

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই প্রশ্নটা ঘুরছিল ওয়ানডেতেও কি নেতৃত্ব হারাবেন নিগার সুলতানা জ্যোতি? এশিয়ান গেমসের মাঝপথে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনায় অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কারণে অস্ট্রেলিয়া সফরের আগে জ্যোতির ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছিল নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জ্যোতিই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজের আগে জ্যোতিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো। বিশেষ করে এশিয়ান গেমসের মাঝপথে জ্যোতির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘটনায় বোর্ড বিব্রত হওয়ায় সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বৈঠকের পর জ্যোতির ওয়ানডে অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে অবস্থান পরিষ্কার করেন রফিকুল। ২০২১ সাল থেকে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি।

বৈঠকের পর সাংবাদিকদের রফিকুল বলেন, ‘বৈঠকের সময় আমি বলেছি তুমি (জ্যোতি) অধিনায়কই থাকছো এবং অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া যাবে।’

এদিকে নারী দলের সিনিয়র কোচ সারওয়ার ইমরানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও কথা বলেছেন রফিকুল। তিনি জানান, ইমরানকে শোকজ নোটিশ দেবে না বোর্ড। তবে এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শেষে অধিনায়কত্ব ও কোচিং পরিস্থিতি নিয়ে তার করা মন্তব্যকে ‘অনুপযুক্ত’ বলে মনে করছে বিসিবি।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ দলের পরিস্থিতি, অধিনায়কত্ব ও কোচিং নিয়ে বোর্ডের সমালোচনা করেছিলেন ইমরান।

রফিকুল বলেন, ‘আমাদের কোচ কিছু অবিবেচক মন্তব্য করেছেন, যেগুলো কেউই শুনতে চায়নি। আমার মনে হয়, ওই মন্তব্য করার সময় তিনি আচরণবিধির কিছুটা সীমা অতিক্রম করেছেন। তিনি যেহেতু বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ, তাই এ ধরনের মন্তব্য করা তার উচিত নয়। তিনি এরই মধ্যে মন্তব্যটি করে ফেলেছেন, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো শোকজ নোটিশ দেইনি। তিনি অনেক সিনিয়র একজন কোচ, তার কাছ থেকে আমরা এটা আশা করিনি। ক্রিকেট বোর্ডের অধীনে কাজ করা সিনিয়র কোচদের মধ্যে তিনি অন্যতম। তাই তার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি। আমি গণমাধ্যমেও বলেছি, তিনি ভুল করেছেন, গুরুতর ভুল।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি