ব্রিসবেনে শ্বাসরুদ্ধকর এক প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে হারের পরও নিজেদের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে অস্ট্রেলিয়া। সেলেসাওদের বিপক্ষে আগের ১০ ম্যাচে যত গোল করেছিল তারা, এবার এক ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে গেছে সকারুজরা।
চার দিন আগে একই প্রতিপক্ষের বিপক্ষে গোলের দেখা পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ৯৫ মিনিট। এবার অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। জোরালো শটে গোল করেন ভান্দেরসন।