অবিশ্বাস্য হলেও বুর্কিনা ফাসোর খেলোয়াড়রা খেলা শুরুর মাত্র ৩ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছান। এত দীর্ঘ ভ্রমণের পর তারা বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সুযোগ পাননি। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে স্কোরে এবং স্বাগতিকদের কাছে ব্যবধান প্রত্যাশার চেয়ে অনেক বেশি বড় হয়ে যায়। এবার বেনিনের বিপক্ষে ম্যাচে আবার অন্য একটি সমস্যা দেখা দিয়েছে।
ইয়াহু স্পোর্টস জানিয়েছে ৬ অক্টোবর লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে পরিস্থিতি সুখকর নয়। বেনিনের খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধাগুলো একেবারেই আদর্শ ছিলো না। হোটেলে খেলোয়াড়দের জন্য গরম পানির ব্যবস্থা নেই, সনা অচল, পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং কৃত্রিম ঘাসের তৈরি ট্রেনিং পিচ ও পেশাদার দলের জন্য অনুপোযগী ফিটনেস রুম।
তাছাড়া, বেনিন জাতীয় দলকে ২৩ ঘণ্টার ইকোনমি ক্লাসের দীর্ঘ ফ্লাইট পাড়ি দিতে হয়েছিলো এবং তাদের ভিডিও অ্যানালিস্ট জোনাস বিদে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। তবে পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি