জেলা সংগঠকদের নিয়েই 'সালাহউদ্দিন প্যানেল'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ২০:০৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:০৯

জেলা সংগঠকদের নিয়েই 'সালাহউদ্দিন প্যানেল' ক্রীড়া সংগঠকদের নিয়েই সাজানো হয়েছে বাফুফে নির্বাচনে কাজী সালাহউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল। আজ কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছে 'সালাহউদ্দিন প্যানেল'।

ডিএফএ বা জেলা ফুটবল অ্যাসাসিয়েশন গঠনের পর জেলা সংগঠকদের সঙ্গে বাফুফের একটি দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেই দূরত্ব এখন অনেকটাই কমে এসেছে। সালাহউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদে সাতটি সদস্য পদ দেওয়া হয়েছে জেলা ফুটবল সংগঠকদের।

সালাহউদ্দিনের প্যানেলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি বলেন, 'আমাদের প্যানেল ঢাকা ও জেলার কর্মকর্তাদের সমন্বয়ে করা। আমরা উভয় পর্যায়ের সংগঠকদের সমান গুরুত্ব দিয়েছি। আশিকুর রহমান মিকু ও কয়েকজন জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাদের সাতটি সদস্য পদ দেওয়া হয়েছে।'

তবে বাফুফের আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'সাতক্ষীরার নিজামউদ্দিন আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। এখন প্যানেলের সদস্য সংখ্যা ২২। ২৩ এপ্রিল প্যানেল পরিচিতির দিন আমরা ২১ জনের প্যানেল চূড়ান্ত করব।' আগামী চার বছর ফুটবলকে সম্মিলিত পরিষদের কর্মকর্তারা কোথায় নিতে চান, সে ইঙ্গিতও দিলেন কাজী নাবিল। তিনি বলেন, 'প্যানেল পরিচিতির দিন আমাদের সুচিন্তিত মতামত ও পরিকল্পনার কথা জানাব। ডেলিগেটসদের কাছ থেকে আমরা পূর্ণ সমর্থন আশা করছি।'

গত চার বছরের মূল্যায়ন করছেন সালাম মুর্শেদি এভাবে, 'আমরা নিয়মিত খেলা মাঠে রেখেছি। জাতীয় দল , অনূর্ধ্ব দল দেশ ও দেশের বাইরে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। একাডেমি ও আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছি। কিন্তু সফলভাবে সব কিছু সম্পন্ন হয়নি। আশা করি আমাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করে ভবিষ্যতে কাজের সুযোগ দিতে ভোটাররা আমাদের এবারও জয়ী করবেন।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম