জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৮ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৮

জাতীয় দলের জার্সিতে বুধবার ভোরে শেষবার মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতানো মহাতারকার আন্তর্জাতিক অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। তবে এখানেই শেষ হচ্ছে না মেসির ফুটবলযাত্রা।

আর্জেন্টিনাকে বিদায় বললেও ক্লাব ফুটবলে ঠিকই দেখা যাবে মেসিকে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যেতে চান।

তাই বুধবারের ম্যাচটি হতে যাচ্ছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়, ফুটবল ক্যারিয়ারের নয়। আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেও ইন্টার মায়ামির হয়ে মাঠে তার জাদু দেখার সুযোগ থাকছে ভক্তদের।

কেন আর্জেন্টিনা থেকে অবসর?

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেসি জানিয়েছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে তার আর কিছু দেওয়ার নেই। অবসর ঘোষণার সময় লিখেছিলেন, ‘ফাইনালের (বিশ্বকাপ) পর সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে-এখনো ভেতর থেকে গভীরভাবে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’

মেসি আরও বলেছেন, ‘আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়; তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি, মাঠে সবকিছু দিয়েছি।’

সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটি এসেছে এরপর, ‘সময় ফুরিয়ে আসছে, একটি অধ্যায়ের শেষ হয়। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসবো। আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি। আমার আর কিছু দেওয়ার নেই। তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে থাকার যোগ্য।’

/এফআইআর/
সম্পর্কিত
সংখ্যায় সংখ্যায় মেসির ক্যারিয়ার  অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
মেসিকে আটকানোর পরিকল্পনাই নেই বেনিনের!
সর্বশেষ খবর
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
সংখ্যায় সংখ্যায় মেসির ক্যারিয়ার  অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার