সংখ্যায় সংখ্যায় মেসির ক্যারিয়ার 

অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

২১ বছরের এক মহাকাব্যের শেষ অধ্যায়। ২০০৫ সালে যে যাত্রার শুরু, বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে সেই পথচলার ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টালে তাই আর্জেন্টিনা-বনাম-বেনিন ম্যাচটি আর দশটি প্রীতি ম্যাচের মতো নয়। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে সবার চোখ থাকবে মেসির দিকে।

তার আগে আর্জেন্টিনার হয়ে মেসির বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার আগে সংখ্যায় দেখা যাক তার সেই অসাধারণ পথচলা।

১ -বিশ্বকাপ

মেসির জেতা বিশ্বকাপের সংখ্যা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি।

২ - কোপা আমেরিকা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছে। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও তিনি জিতেছেন দুবার- ২০১৪ ও ২০২২ সালে।

৩- বিশ্বকাপ ফাইনাল

মেসিকে নিয়ে আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ২০১৪ সালে জার্মানির কাছে এবং ২০২৬ সালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।

৫- এক ম্যাচে সর্বোচ্চ গোল

আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে মেসির সর্বোচ্চ গোল পাঁচটি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। আর্জেন্টিনার পুরুষ জাতীয় দলের ইতিহাসে একই কীর্তি আছে হুয়ান মারভেজ্জি ও হোসে ম্যানুয়েল মোরেনোরও। মারভেজ্জি ১৯৪১ সালে ইকুয়েডরের বিপক্ষে এবং মোরেনো ১৯৪২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন।

৬- বিশ্বকাপ

মেসিকে নিয়ে আর্জেন্টিনা ছয়টি বিশ্বকাপ খেলেছে। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয় তার। পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে আছেন।

১১- হ্যাটট্রিক

আন্তর্জাতিক ফুটবলে মেসির হ্যাটট্রিক ১১টি। ২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন তিনি। সর্বশেষটি এসেছে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।

১৮- জার্সি নম্বর

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় মেসির জার্সি নম্বর ছিল ১৮।

২১- বিশ্বকাপ গোল

বিশ্বকাপে মেসির গোল ২১টি। এর মধ্যে ২০২২ সালে করেছিলেন সাতটি। আর চলতি বছরের বিশ্বকাপে আট গোল করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনাকে এগিয়ে নেন।

২৫- পেনাল্টি থেকে গোল

আন্তর্জাতিক ফুটবলে মেসির ১২৫ গোলের মধ্যে ২৫টি এসেছে পেনাল্টি থেকে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডও তার তিনটি।

৪৭- অভিষেকে মাঠে থাকার সময়

আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম ম্যাচ স্থায়ী হয়েছিল মাত্র ৪৭ সেকেন্ড! ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানচাক তার জার্সি টানলে মেসি হাত দিয়ে প্রতিক্রিয়া দেখান এবং প্রতিপক্ষের মুখে আঘাত করেন। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

১২৫- আন্তর্জাতিক গোল

আর্জেন্টিনার হয়ে মেসির মোট আন্তর্জাতিক গোল ১২৫টি। পুরুষ ফুটবলে এই তালিকায় তার ওপরে আছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো—পর্তুগালের হয়ে ১৪৬ গোল নিয়ে।

২০৮- আর্জেন্টিনার হয়ে ম্যাচ

বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টিনার হয়ে মেসির মোট ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮।

২০০৯- ১০ নম্বর জার্সি

২০০৯ সালে হুয়ান রোমান রিকেলমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিজের করে নেন মেসি।

২০১৬- প্রথম আন্তর্জাতিক অবসর

২০১৬ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুটআউটে হারের পর আবেগঘন সিদ্ধান্তটি নেন তিনি। সেটি ছিল বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার টানা তৃতীয় হার। তবে দুই মাস পর সতীর্থ ও সমর্থকদের অনুরোধে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে আসেন মেসি।

৭,৭২০- প্রথম ও শেষ ম্যাচের মধ্যবর্তী দিন

১৮ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে অভিষেক থেকে ৩৯ বছর বয়সে শেষ ম্যাচ। এই সময়ে মেসির জাতীয় দলের ক্যারিয়ারে ব্যবধান ৭ হাজার ৭২০ দিনের। দুই দশকেরও বেশি সময় ধরে চলা সেই আন্তর্জাতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে বেনিনের বিপক্ষে ম্যাচে।

 

/এফআইআর/
সম্পর্কিত
জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
মেসিকে আটকানোর পরিকল্পনাই নেই বেনিনের!
সর্বশেষ খবর
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক