যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৪:৩০ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৪:৩০

মনুমেন্টালে তখন হাজারো আর্জেন্টাইন সমর্থকের সামনে দাঁড়িয়ে আবেগঘন বিদায় জানাচ্ছেন লিওনেল মেসি। আর গ্যালারির সেই আবেগ যেন আছড়ে পড়ছিল মাঠেও। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নিজেকে ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চোখের পানি আটকে রাখতে পারেননি। আবেগটা এতটাই তীব্র ছিল যে, নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল তার।

ফার্নান্দেজের জন্য এটি জাতীয় দলের আর দশটি রাতের মতো ছিল না। বরং এটাই ছিল সেই মুহূর্ত, যেটি তিনি সবসময় ভয় পেতেন। শৈশব থেকে যাকে আদর্শ মেনে এসেছেন, সেই খেলোয়াড়টি অবশেষে আর্জেন্টিনাকে বিদায় বলছেন।

বেনিনকে ৩-০ গোলে হারানোর পর মেসি যখন মাঠে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে কথা বলছিলেন, ফার্নান্দেজ তখন অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ছিলেন। আবেগ সামলাতে রীতিমতো সংগ্রাম করছিলেন তিনি।

আর সেই মুহূর্তটি হয়তো তার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারছিলেন না। কারণ বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ হওয়ার অনেক আগে তিনি ছিলেন মাত্র ১৫ বছরের এক কিশোর। যার একটাই স্বপ্ন ছিল- একদিন লিওনেল মেসির সঙ্গে খেলবেন।

২০১৬ সালে মেসি যখন কিছু সময়ের জন্য জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন, তখন ভেঙে পড়েছিলেন ফার্নান্দেজ।

মেসির সঙ্গে তার পথ কখনও মিলবে কি না, তা জানতে এতটাই মরিয়া ছিলেন যে হিসাব কষতে শুরু করেছিলেন।

মেসির বয়সের সঙ্গে নিজের বয়স মিলিয়ে দেখেছিলেন। হিসাব করেছিলেন, আর্জেন্টিনার হয়ে মেসি আর কত বছর খেলতে পারেন এবং জাতীয় দলের মূল দলে পৌঁছাতে তার নিজের কতটা সময় লাগতে পারে।

তখন সেই স্বপ্নকে প্রায় অসম্ভবই মনে হয়েছিল। কিন্তু মেসি ফিরে এসেছিলেন। আর কয়েক বছর পর সেই একই কিশোর, যে একসময় হিসাব কষেছিল, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পাশে মাঠে নামলেন।

শুধু একবার নয়। তারা একসঙ্গে অনুশীলন করেছেন। একই ড্রেসিংরুম ভাগ করেছেন। জয়ের আনন্দ উদ্‌যাপন করেছেন। কঠিন সময়ও একসঙ্গে পার করেছেন।

আর শেষ পর্যন্ত দুজন একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তবে ফার্নান্দেজের কাছে গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুধু মেসির সঙ্গে একই মাঠে খেলতে পারা নয়। বরং মেসি তার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, সেটাই ছিল সবচেয়ে বেশি অর্থবহ।

ফার্নান্দেজ লিখেছেন, ‘আমি যখন দলে এসেছিলাম, সেই মুহূর্ত থেকে তুমি যেভাবে আমার সঙ্গে আচরণ করেছ, তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি এখানে এসেছিলাম আমার আদর্শ মানুষটির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু পরিবর্তে এমন একজন মানুষকে পেয়েছিলাম, যিনি প্রথম মুহূর্ত থেকেই আমাকে দলের একজন মনে করিয়েছেন।’

এই কথাগুলোই বলে দেয়, মেসির বিদায় কেন এতটা নাড়া দিয়েছে ফার্নান্দেজকে।

ম্যাচ শেষে তাকে এই আবেগঘন রাত নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ফার্নান্দেজ তখন বলেন, ‘সত্যি বলতে, দিনটি ছিল ভীষণ আবেগঘন। অনেক ধরনের অনুভূতি একসঙ্গে কাজ করছিল। আশা করি লিও উপভোগ করেছে। আমরা তাকে অনেক মিস করব।’

তবে তার চোখের জল এরই মধ্যে বলে দিয়েছিল, যে কথাগুলো মুখে বলা কঠিন।

পরে মেসির উদ্দেশে হৃদয়ছোঁয়া একটি চিঠিতে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেন ফার্নান্দেজ। তিনি লিখেছেন, ‘আজ ভাবতেই কষ্ট হচ্ছে, পরের জাতীয় দলের ক্যাম্প তোমাকে ছাড়া কেমন হবে। মাঠে গিয়ে তোমাকে দেখতে পাব না, ১০ নম্বর জার্সি পরা অবস্থাতেও তোমাকে দেখতে পাব না।’

এত বছর ধরে সেখানে দেখে অভ্যস্ত হওয়ার পর আর্জেন্টিনাকে মেসি ছাড়া কল্পনা করাই যে কঠিন, সেটিও স্বীকার করেছেন ফার্নান্দেজ।

এরপর আসে সেই লাইন, যা যেন তার পুরো যাত্রাটাকেই এক জায়গায় এনে দাঁড় করায়, ‘আমি কতটা ভাগ্যবান ছিলাম, লিও। তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি আমাকে যা কিছু শিখিয়েছ, তার জন্য ধন্যবাদ। আর তোমার গল্পের একটি অংশ আমাকে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্যও ধন্যবাদ। আমরা তোমাকে অনেক মিস করব, অধিনায়ক।’

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
সর্বশেষ খবর
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা