কথার লড়াইয়ে যেতে চান না জেসুস, রোনালদোর অভিযোগের পর কী বললেন?

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৯

পর্তুগাল জাতীয় দলে যেন ঝড় থামছেই না। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বিস্ফোরক বিবৃতির পর এবার মুখ খুলেছেন কোচ হোর্হে জেসুস। তবে রোনালদোর সরাসরি অভিযোগের জবাবে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি অভিজ্ঞ এই কোচ। বরং সংক্ষিপ্ত ও ঠান্ডা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ্য বাকযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই।

পর্তুগাল অধিনায়ক আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে যে বিবৃতি প্রকাশ করেছিলেন, সেখানে নিজের কোচের সততা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছিলেন। বর্তমান আন্তর্জাতিক সূচির মাঝপথে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার মতো নজিরবিহীন সিদ্ধান্তের পর থেকেই রোনালদো ও জেসুসের সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে।

বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন পর্তুগাল দলের কোচ। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর প্রকাশিত দীর্ঘ বিবৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। ‘এ বোলা’র বরাত দিয়ে জেসুস বলেছেন, ‘আমি বিবৃতিটি পড়েছি। আর এখন, প্রতিদিনের মতোই, আমি ফেডারেশনে যাচ্ছি দল ও জাতীয় দল নিয়ে কাজ করতে এবং ভাবতে।’

নাটকের শুরু রোনালদোর দীর্ঘ বিবৃতি দিয়ে। পর্তুগাল ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় দলের অধিনায়ক স্বীকার করেন, বিষয়টি গুরুতর এবং নেতা হিসেবে তার শাস্তিও কঠিন হওয়া উচিত। তবে একই সঙ্গে হোর্হে জেসুসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি।

রোনালদোর দাবি, চলমান আন্তর্জাতিক উইন্ডোতে দুইবার কথা দিয়ে কথা রাখেননি জেসুস।

প্রথম অভিযোগটি নরওয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে। রোনালদোর দাবি, তাকে প্রায় ৩০ মিনিট মাঠে খেলানোর কথা বলা হয়েছিল। কিন্তু ওয়ার্মআপ করার পরও শেষ পর্যন্ত পুরো ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয় তাকে।

এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন নিয়েও অভিযোগ করেন পর্তুগাল অধিনায়ক। তার দাবি, গণমাধ্যমের সঙ্গে কীভাবে কথা বলবেন, সে বিষয়ে একটি নির্দিষ্ট নথি তৈরি করা হয়েছিল। জেসুস সেই নথি চেয়েছিলেন এবং অনুমোদনও দিয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা অনুসরণ করেননি কোচ।

/এফআইআর/
সম্পর্কিত
আচমকা চার পাতার চিঠিতে নিজের শাস্তি চাইলেন রোনালদো!
রোনালদোর আল্টিমেটাম, এই কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না!
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
সর্বশেষ খবর
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা