ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৮

আগামী বছরের ফিফা সভাপতি পদে নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। সুইজারল্যান্ডের সাবেক তারকা আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন। 

ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা প্রকাশ্যে জানানো প্রথম ব্যক্তি ভেগা। আগামী মার্চে ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হতে চান ইনফান্তিনো। তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি নতুন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সেই বিরোধ আরও প্রকাশ্যে আসে।

৫৫ বছর বয়সী ভেগা সুইজারল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ক্যালিয়ারি, টটেনহ্যাম, সেল্টিক ও ওয়াটফোর্ডে। ১৯৯৯ সালে টটেনহামের হয়ে লিগ কাপ জেতেন তিনি। পরে সেল্টিকের হয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ প্রিমিয়ার লিগ, স্কটিশ কাপ ও স্কটিশ লিগ কাপ-ঘরোয়া ট্রেবল।

ফিফা সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে নিজের ইশতেহারে ভেগা বলেছেন, আমার সরল উদ্দেশ্য। ফুটবল ও এই খেলাকে বাঁচিয়ে রাখা মানুষগুলোর সেবা করা।

তিনি আরও বলেছেন, বিশ্ব ফুটবলের পরিবারকে আবার একত্র করা, অর্থবহ ও দীর্ঘস্থায়ী সংস্কার আনা, একুশ শতকের উপযোগী করে ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এবং ফুটবলের হারানো আস্থা পুনর্গঠন করাই আমার লক্ষ্য।

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
ইনফান্তিনোকে ফিফা-আসিয়ান কাপে আবার অংশগ্রহণের কথা জানালেন বাফুফে সভাপতি
৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সর্বশেষ খবর
লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান
লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান
গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা
গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা
স্যামসাংয়ের রেকর্ড ৮ হাজার কোটি ডলার মুনাফা, নেপথ্যে কী?
স্যামসাংয়ের রেকর্ড ৮ হাজার কোটি ডলার মুনাফা, নেপথ্যে কী?
রেটিনয়েড ব্যবহার করতে না পারলে বয়সের ছাপ কমাতে কী করবেন
রেটিনয়েড ব্যবহার করতে না পারলে বয়সের ছাপ কমাতে কী করবেন
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে