ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ২২:১৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২৩:০২

ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে স্বাগতিকদের বিপক্ষে ৯-২ গোলে হারের পর বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটক্লাবে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। সোমবার (১২ অক্টোবর) জাতীয় দল কমিটির সভাতে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই বিষয়ে তদন্তের ভার বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল নিজেই নিয়েছেন। 

ফর্টিজ ডাউনটাউনে জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, ‘কিছু প্লেয়ারদের নামে অভিযোগ এসেছে। ফেসবুকেও ছবি এসেছে। এই ইস্যুটা আমি ইনভেস্টিগেট করবো। প্লেয়ারদের সঙ্গে আমি বসবো এবং পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় কমিটিকে আমি সুপারিশ করবো।’ 

জাতীয় দলের ফুটবলাররা অফ সিজনে ক্ষ্যাপ খেলেন। এ নিয়ে বাফুফে সভাপতি আজকের সভা শেষে বলেছেন, ‘এর আগে কয়েকজন খেলোয়াড়রা খেলেছিল। আমরা ঐ সময় ওটা ওভারলুক করেছিলাম। কিন্তু আমরা এখন মনে করছি, সেটাও দেখা দরকার। তাদের কাউন্সেলিং করতে চাই।’ 

আসিয়ান কাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারেনি। ফুটবলার, কোচিং স্টাফ, ফেডারেশন স্টাফ সবাইকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় এনেছি। আমি নিজেও অ্যাকাউন্টেবল টু দ্য কমিটি। আমরা খেলোয়াড়দের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছি কীভাবে তাদের আরও জবাবদিহি করা যায়। যারা বাফুফে পক্ষ থেকে ম্যানেজমেন্ট ছিল, তাদের ব্যক্তিগতভাবে আমরা প্রশ্ন করেছি তারা তাদের মতামত, পরামর্শ দিয়েছে।’

আসিয়ান কাপে বাংলাদেশ তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল। এরপরও ফেডারেশন সভাপতি ইতিবাচক প্রাপ্তি খুজছেন, ‘আমরা প্রথমার্ধে ছয় গোল খেয়েছি। দ্বিতীয়ার্ধে কিন্তু এক গোল দিয়েছিলাম আবার এক গোল খেয়েছি। এর অর্থ আমাদের প্রতিদ্বন্দিতা করার সামর্থ রয়েছে। ইনজুরি সময়ের দুই মিনিট থাকলেও সাত মিনিট হয়ে গেলো সেই সময় আমরা আরও দুই গোল হজম করি।’

বাংলাদেশ দলে এখন প্রবাসী অনেকে খেলছেন। ইংল্যান্ডে বাফুফে বছরে দুই বার টুর্নামেন্ট ও ক্যাম্প করতে চায় প্রবাসীদের জন্য। তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ডে ১৪-১৭ বছর বয়সীদের জন্য দু’টি ক্যাম্প ও টুর্নামেন্ট করতে চাই। এই বিষয়ে ফর্টিজের চেয়ারম্যান শাহাদাত ও আমাদের আন্তর্জাতিক কমিটির সাত্তার কাজ করবেন। ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্য দেশেও আমরা খেলোয়াড় সন্ধানে এই কাজ করবো।’ 

জাতীয় দল ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ কিংবা টুর্নামেন্ট খেলে। ওই সময় জুনিয়র দলকেও দেশে-বিদেশে ম্যাচ খেলানোর পরিকল্পনা হয়েছে আজকের সভায়। তিনি বলেন, ‘অ-২০ দলকেও আমরা ফিফা উইন্ডোতে ম্যাচ খেলাবো। এই দলকে আমরা পরবর্তী জাতীয় দল হিসেবে তৈরি করতে চাই। এজন্য তাদেরকেও দেশে-বিদেশে খেলার ব্যবস্থা করবো।’ 

৪ নভেম্বর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশীপের আসর। ঐ টুর্নামেন্টের জন্য ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে। ফিফা উইন্ডোর আগে হওয়ায় প্রথম ম্যাচে হামজারা আসতে পারছেন না বলে জানানো হলো, ‘৯ নভেম্বর থেকে ফিফা উইন্ডো হওয়ায় আমরা প্রথম ম্যাচে অনেককে পাবো না। টুর্নামেন্ট শুরুর আগে আমরা একটি প্রীতি ম্যাচ খেলতে চাই কোনও ক্লাব কিংবা দেশের বিপক্ষে সেটা ফিফা উইন্ডোর বাইরে হলেও।’ 

দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগ চলছে একেবারে এবড়ো-থেবড়ো মাঠে। অনেক ম্যাচে সাত-আট গোল করে হচ্ছে। খারাপ মাঠে খেলে ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়ে ফেডারেশন সভাপতির বক্তব্য, ‘মাঠের কোয়ালিটি অবশ্যই একটা ইস্যু। পরের রাউন্ড থেকে এটার উন্নতি হবে।’ 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
চ্যালেঞ্জ লিগ ছাড়াও বাংলাদেশ দলে খেলা নিয়ে যা বললেন পা ওমর বাবু
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুকি
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
সর্বশেষ খবর
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা