হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ২১:১১ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২১:১১

সৌদি আরবে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল মাঠেও। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের নাটকীয় অবনতির পর সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচও।

মঙ্গলবার এসপিএলের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘লজিস্টিক বিবেচনা এবং ম্যাচের মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে’ নবম রাউন্ডের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

ফলে লিগের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। অন্যদিকে আল আহলির বিপক্ষে রোনালদোর আল নাসরের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৭ সালের ৬ মার্চ।

তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এসপিএল।

সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। সৌদি রাজধানী লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জোটের প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে- এমন ঘোষণার পর ম্যাচ শুরুর সময় পরিবর্তন করা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে।

সপ্তাহান্তে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার মধ্য দিয়ে সংঘাতের সর্বশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ২০১৫ সালের পর এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
নিষিদ্ধ হলেন রোনালদো
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর