বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৮:১১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:১২

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে আগামীকাল রবিবার ট্রানজিটের জন্য বাংলাদেশে আসতে পারেন তিনি। সম্ভাব্য এই সফরকে সামনে রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মাত্র দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময় এক ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। সেই সাক্ষাতের পর এবার অল্প সময়ের জন্য হলেও ফিফা সভাপতির বাংলাদেশে অবস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনোর মূল গন্তব্য ভুটান। তবে থিম্পুতে সরাসরি ফ্লাইটের সীমিত সুবিধার কারণে যাত্রাপথে তাকে অন্য কোথাও ট্রানজিট নিতে হতে পারে। সম্ভাব্য গন্তব্যের তালিকায় রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর কিংবা ভারতের কোনো বিমানবন্দর।

ইনফান্তিনো শেষ পর্যন্ত কোথায় যাত্রাবিরতি নেবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বাফুফে। তবে তিনি বাংলাদেশে এলে যেন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সে প্রস্তুতি রাখছে ফেডারেশন।

এই সম্ভাবনাকে সামনে রেখে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে তার ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত ও ঝামেলাহীনভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বাফুফে সূত্র আরও জানিয়েছে, ইনফান্তিনো যদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন এবং সাক্ষাতে সম্মতি দেন, তাহলে সেখানে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে তার সম্ভাব্য যাত্রাবিরতির স্থান ও সফরসূচি এখনো চূড়ান্ত নয়।

 

/এফআইআর/
সম্পর্কিত
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ওয়েঙ্গার?
ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি